মোঃ ইয়ামিন কবির স্বপন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ফেরোজা আক্তার (১৩) নামের এক ৮ম শ্রেণির ছাত্রীর ৫ম শ্রেনীতে পড়ুয়া ছোট বোনের সাথে ঝগড়া করে অভিমান করে গলায় ফাস দিয়ে আত্নহত্যা করেছে। সোমবার ভোর ৪ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার রনচন্ডি ইউনিয়নের অবিলের বাজার এলাকায়। ফিরোজা রনচন্ডি স্কুল অ্যান্ড কলেজ এর ৮ম শ্রেণির ছাত্রী ছিলেন। নিহত ফিরোজা একই এলাকার চায়ের দোকানি ফজলু রহমানের মেয়ে। পরিবার সূত্রে জানা যায়, ফিরোজা আক্তার রাতের খাবার খেয়ে ছোট বোন ও বড় বোনের সাথে ঘুমাতে যান। ভোর ৪ টার দিকে বড় বোন ঠান্ডার জন্য কম্বল নিতে গেলে ঝুলন্ত অবস্থায় দেখতে পান ফিরোজা কে। তার চিৎকারে ছুটে আসেন তার পাড়ার লোকজন। এবিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার বলেন,মেয়েটি আত্নহত্যা করেছে একটি ইউডি মামলা হয়েছে।