কিশোরগঞ্জ-নীলফামারী।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র অধিন্যস্ত কিশোরগঞ্জ উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) উপজেলার বাহাগিলি ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিলন সরকার'র সঞ্চালনায় ডাঙ্গার হাটে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় প্রধান অতিথির বক্তব্য সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া একজন সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে ও উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছেন না। বিনা চিকিৎসায় তাকে রাখা হয়েছে। একটি গণতান্ত্রিক সভ্য শেষে এমন বীভৎস ঘটনা আশা করা যায় না।দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশ পাচার করেছে। ধরা পড়ে ও বিচারের মুখোমুখি হচ্ছে না।
নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি আরো বলেন, সাধারণ জনগন যতোদিন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না ততোদিন দেশে নির্বাচন অনুষ্ঠিত হতে দেয়া হবে না। কোন কালেই আওয়ামী লীগের অধীনে সুষ্ঠ নির্বাচন হয় নাই।
অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ করেই বিএনপি নির্বাচনে যাবে। আমি কিশোরগঞ্জে মেয়ে হিসাবে আপনাদের কাছে দাবী নিয়ে বলতে চাই সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের প্রার্থী হিসাবে আপনাদের ভালোবাসা দোয়া ও সমর্থন প্রত্যাশা করি।
এ সময় আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আকতার হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নান বসুনিয়া, নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদ, চাদঁখানা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন প্রমুখ।
