কিশোরগঞ্জ-নীলফামারী।
কিশোরগঞ্জ উপজেলায় নিতাই ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৪ টায় উপজেলার নিতাই ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাকারিয়া হোসেন দোদুল'র সঞ্চলনায় নিতাই উচ্চ বিদ্যালয় মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি, সৈয়দপুর কিশোরগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী বিলকিস ইসলাম।
এ সময় তিনি বলেন, বেগম খালেদা শয্যাশায়ী তারপর ও তাকে উন্নত চিকিৎসা নিতে বাধাঁ দেয়া হচ্ছে। সরকার তাকে শর্তসাপেক্ষা চিকিৎসা নিতে বলছে কিন্ত তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে নিয়েছেন আওয়ামী লীগের শর্ত মোতাবেক চিকিৎসা নিবে না।
আরো বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন,উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সহ -সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, নিতাই ইউনিয়ন বিএনপির উপদেষ্টা শাহজাহান, বাহাগিলি ইউনিয়ন বিএনপির সভাপতি আতাউর রহমান আতা, চাদঁখানা ইউনিয়ন বিএনপির সভাপতি বাবুল হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।
