কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্জাপূজা উপলক্ষে সৈয়দপুর- কিশোরগঞ্জ উপজেলার সর্বস্তরের জনগণ, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনের সকল নেতাকর্মী ও দেশ-বিদেশে অবস্থানরত সকল প্রবাসীকে শারদীয় দূর্জাপূজা উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সংখ্যা লঘু বলতে কিছু নাই। আমরা সবাই মানুষ।আমাদের মাঝে কোন বৈষম্য নয়। আমরা একে অপরের পরিপূরক।শুক্রবার ২০ অক্টোবর-২৩ দেবী দূর্গা ঘোড়ায় চড়ে আগমনের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা। শান্তিপূর্ণ পরিবেশে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।
