ইয়ামিন কবির স্বপন
কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে জিপি এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবধর্না অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৫ অক্টোবর) সন্ধায় বড়ভিটা ইউনিয়নের ৬ বারে নির্বাচিত সুযোগ্য চেয়ারম্যান ফজলার রহমানের একান্ত প্রচেষ্টায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অধিষ্ঠিত হয়, শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে উচ্চ শিক্ষার বিকল্প নাই। গ্রামীণ এলাকার মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় আগ্রহী করে তুলতে এরকম আয়োজন নিয়মিত করব তিনি আরও বলেন
শিক্ষার্থীরা সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল , আরও উপস্থিত ছিলেন মাগুরা ইউনিয়নের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু হামিদ মাষ্টার, আলহাজ্ব মোহাম্মদ আলী,সেলিম,আমিনুর,রফিকুল,বেলাল,মিন্টু,জোনাব আলি, সামিম, প্রকাশ, ধরণী মাজিদা,নাজমিনা, রশিদা সহ আরও অনেকে।
পি,এস,সি, জে এস,এসি পরিক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীরা তাদের কে ঘিরে এই আয়োজনে সন্তুষ্ট প্রকাশ করে বলেন আমাদের কে সংবর্ধনা দেওয়ায় আমরা আনন্দে উল্লাসিত হয়ে দেশ প্রেমে উদ্ভব হয়ে উচ্চ শিক্ষায় আগ্রহী হওয়ার মধ্যে দিয়ে নিজেকে প্রস্থুত করব।
