মোঃ সোহাগ ইসলাম
কিশোরগঞ্জ নীলফামারী
নীলফামারীর কিশোরগঞ্জে ভোগ দখলীয় সম্পত্তি ভুয়া মালিকানা দাবী করে জবর দখল করা কালীন বাধাঁ দেয়ায় বেধম মারপিটের অভিযোগ উঠেছে।
রবিবার (১ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলার মাগুড়া ইউনিয়নের পন্ডিত পাড়ার মৃত্যু মোসলেম উদ্দিনের ছেলে মোশারফ হোসেনের দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসিতেছে। উক্ত জমি ভুয়া মালিকানাদাবী করে একই এলাকার কালা মিয়া ও মফিজার রহমান গং অতর্কিত ভাবে জমিতে অনুপ্রবেশ করে এবং জমিতে থাকা বাশঁ কাটা শুরু করে দেয়।
বাশঁ দেখতে পেয়ে ভুক্তভোগী মোশারফ হোসেন বাধাঁ প্রদান করিলে বাশঁ কাটা দেশীয় অস্ত্র দাঁ দিয়ে দুই পায়ে হাটঁর নিচে চোট মারে। এক পর্যায়ে দাঁ এর চোট ডান হাত দিয়ে ঠেকোনের চেষ্টা করিলে ডান হাতে রক্তাক্ত জখম হয়। বাবার এমন অবস্থা দেখতে পেয়ে ভুক্তভোগীর ছেলে বিএ অনার্স পড়ুয়া ছাত্র মুকুল হোসেন ও স্ত্রী মনোয়ারা বেগম তাদের কবল থেকে রক্ষার জন্য ঘটনাস্থলে আসিলে মুকুল হোসেনকে হত্যার উদ্দেশ্যে মাথা বরাবর চোট মারার চেষ্টা করিলে ডান হাত দ্বারা ঠেকাইলে উক্ত চোট ডান হাতের শাহাদত ও বৃদ্ধা আঙ্গুলের মাঝখানে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয়। ভুক্তভোগীর স্ত্রী মনোয়ারা বেগম কে এলোপাতারী মাটপিট করে।এমন অবস্থা দেখতে পেয়ে সাক্ষীরা দৌড়ে এসে তাদের হাত থেকে রক্ষা করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করায়। তারা সকলেই সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ভুক্তভোগী মোশারফ হোসেন কবলা দলীল মূলে প্রাপ্ত হইয়া উক্ত জমি ভোগ দখল করে আসিতেছে। মৌজাঃ মাগুড়া, জেএল নং ৩৭, খতিয়ান নং ৩২১২, ৩০৮৩, দাগ নং ১৪২৩৬, ১৪২৩৭ এবং জমির পরিমাণ ১১ শতক।উক্ত জমি জবর দখলের উদ্দেশ্যে একই এলাকার কালা মিয়া, মফিজার রহমান পিতা মৃত্যু মাহাতাব উদ্দিন গং রা জমিতে অনুপ্রবেশ করে।
কথা হলে জমির মালিক মোশারফ হোসেন বলেন, এই জমি আমি দীর্ঘদিন ধরে ভোগ করে আসতেছে। সেখান দিয়ে ক্যানেল ৭ শতক জমি এখওয়ার করে নেয়।বাকি জমি আমি চাষাবাদ করি।তারা হঠাৎ আমার জমি দখলের উদ্দেশ্য আসে। আমি বাধাঁ দেয়ার আমাকে এবং আমার ছেলে মুকুল হোসেন ও স্ত্রী মনোয়ারা গেগমকে খুব মারপিট সহ দাঁ দিয়ে চোট মারে।
বিবাদী কালা মিয়া ও মজিজার রহমানকে অনেক চেষ্টা করে মুঠো ফোনে পাওয়া যায়নি।এ বিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
