শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

আহসান আদেলুর রহমান আদেলের পক্ষ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জেলা জাতীয় পার্টির কোষাধ্যক্ষ আলহাজ্ব ফজলা রহমান

 





মোঃআশরাফুল ইসলাম রাজু 

কিশোরগঞ্জ থেকে, 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী জনাব আলহাজ্ব আহসান আদেলুর রহমান আদেলের পক্ষ থেকে গেল ২৮ নভেম্বর দুপুর ০১ ঘটিকায় কিশোরগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার,  কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জাতীয় পার্টির নীলফামারী জেলা শাখার কোষাধ্যক্ষ,জাতীয় পার্টি বড়ভিটা ইউনিয়ন শাখার সভাপতি জনাব আলহাজ্ব ফজলার রহমান।


এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি সমর্থিত মাগুরা ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু,গারাগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ জোনাব আলী,কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু,নিতাই ইউপি চেয়ারম্যান আবু হোসেন,রনচন্ডি ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান,বাহাগিলী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা সহ জাতীয় পার্টি কিশোরগঞ্জ উপজেলা শাখারা অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। 


মনোনয়ন ফরম নিতে আসা জাতীয় পার্টি নীলফামারী জেলা শাখার কোষাধ্যক্ষ আলহাজ্ব ফজলার রহমান বলেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আমাদের অবহেলিত নীলফামারী বাসাীর ভাগ্যের উন্নায়নকে তরান্বিত করার বলিয়ান নেতা আলহাজ্ব আদেলুর রহমান আদেল এবার আবারও লাঙ্গল প্রতিক নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছেন আজ তার পক্ষ থেকে আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।একইসাথে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল মার্কায় ভোট প্রদানের মাধ্যমে পুনরায় আহসান আদেলুর রহমান আদেলকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করার মাধ্যমে  নীলফামারী-৪ আসনের অসমাপ্ত উন্নায়ন মূলক কর্মকাণ্ড গুলো সমাপ্ত করার আহ্বান জানান তিনি।

এলাকার খবর