শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

ধান ও সবজি বীজের ভুয়া কারখানায় অভিযান চালিয়ে জরিমানা ৫০ হাজার টাকা



মোঃ ইয়ামিন কবির স্বপন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ

নীলফামারীর কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

কিশোরগঞ্জ উপজেলার সোনাকুড়ি গ্রামের তিস্তা পাম্প সংলগ্ন মোকলেছারের বাড়িতেই ৩ বন্ধু মোকলেছার,ফারুক ও জগদীশ অবৈধ ভাবে কৃষি পার্ট লিমিটেড নামে কারখানা চালু করে দীর্ঘ দিন যাবত নিম্ন মানের ধান ও সবজি বীজ বাজারজাত করিয়া আসিতেছে,

এমতাবস্থায় গতকাল (২ নভেম্বর)  বৃহস্পতিবার সন্ধা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে প্যাকেট জাত করা অবস্থায় এ জরিমানা করা হয়।


উপজেলা নির্বাহী অফিসার নূরে-ই আলম সিদ্দীকির নেতৃত্বে কৃষিবিদ লোকমান আলমের সহযোগিতায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতে নিযুক্ত নূরে-ই আলম সিদ্দিকি দৈনিক সকালের বানী কে বলেন ভুয়া বীজ কারখানায় নিম্ন মানের বীজ সরবরাহ করায় বীজ আইন, ২০১৮ এর ২৪(১)ধারা অনুযায়ী এ জরিমানা কার্যকর করা হয়।

এলাকার খবর