মোঃআশরাফুল ইসলাম রাজু
কিশোরগঞ্জ থেকে,
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত পদপ্রার্থী আগামীদিনের নীলফামারী-৪ আসনের সর্বস্তরের মানুষের ভাগ্য উন্নয়নের কারিগর জনাব জাকির হোসেন বাবুল অদ্য দুপুর ০২ ঘটিকায় মরহুম আজহারুল ইসলাম এমপির কবর জিয়ারত করার নিমিত্তে জেলার কিশোরগঞ্জ উপজেলার বাংলাদেশ আওয়ামী লীগ বড়ভিটা ইউনিয়ন শাখা কার্যালয়ে একটি ঘরোয়া আলোচনা সভার আয়োজন করেন।
এসময় উক্ত আলোচনা সভার সভাপতি আব্দুল হামিদ মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জাকির হোসেন বাবুল,বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী নীলফামারী-৪,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বেনজির আহমেদ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বড়ভিটা ইউনিয়ন শাখা সহ বড়ভিটা ইউনিয়নের সর্ব স্তরের নেতাকর্মীরা।
উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে জনাব বেনজির আহমেদ বলেন,নীলফামারী-৪ আসনের মানুষের ভাগ্য উন্নায়নের ফসল আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্তাভাজন ব্যক্তিত্ব আগামীদিনের নৌকার মাঝি জনাব জাকির হোসেন বাবুলকে সবকিছু ভূলে অবহেলিত এই আসনের মানুষের ভাগ্যকে তরান্বিত করার নিমিত্বে নৌকা মার্কায় ভোট প্রদানের আহ্বান জানান।
প্রধান বক্তা জনাব জাকির হোসেন বাবুল বলেন,এবারের নির্বাচন একটি অংশগ্রহণ মূলক নির্বাচন হিসাবে অনুষ্টিত হবে।একইসাথে উন্নায়নের ধারাকে অব্যাহত রাখতে কাঁধে কাঁধ রেখে সকল বৈরিতা ভূলে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নৌকার বিকল্প নেই বলেও তুলে ধরেন তিনি।পরিশেষে প্রধান অতিথি তার শশুরের কবর জিয়ারত সহ তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।
