শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগন্জে নৌকার মাঠ গরম করতে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

 


মোঃ ইয়ামিন কবির স্বপন

কিশোরগঞ্জ -নীলফামারী প্রতিনিধি


নীলফামারীর কিশোরগঞ্জে নৌকার মাঠ গরম করতে আজ রবিবার ৩ রা ডিসেম্বর বিকাল ৪ ঘটিকার সময় কিশোরগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রস্থুতি উপলক্ষে, বাংলাদেশ আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সকল সামাজিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশ গ্রহনে আবু সাঈদ সাবুলের উপস্থাপনায়, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ মশিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন নৌকার মনোনীত বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন বাবুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহ মোঃ আবুল কালাম বারী পাইলট , আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম বাবু আরও উপস্থিত ছিলেন  নৌকা মার্কা প্রত্যাশি আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বাবু পতিরাম চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আঃ রাজ্জাকবাবু, কোষাধ্যক্ষ রাশেদুর রহমান রাশেদ, সেচ্ছাসেবক লীগের আহবায়ক রশিদুল ইসলাম বাবু, কৃষক লীগের সভাপতি মিথুন চন্দ্র, শ্রমিক লীগের আহবায়ক আশুতোষ রায় লক্ষন,মহিলা লীগের সভাপতি শিল্পী রানী ছাত্রলীগের সভাপতি মাইনুল আরেফিন সপু সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বক্তারা, বক্তাব্যের মধ্যে দিয়ে বিগত ১০ বছরের নির্যাতিত, নিষ্পেষিত ও অবহেলার কথা তুলে ধরে বলেন বিগত দিনে সরকারে আমরা থাকলেও উন্নয়নের ছোয়া থেকে বন্চিত ছিলাম, তাই আমরা আর ভুল করতে চাই না জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তি শালী করার লক্ষ্যে সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ডের কথা সাধারন ভোটারদের কাছে তুলে ধরে আগামী ৭ই জানুয়ারি  দ্বাদশ জাতীয় সংসদে নৌকার জয় নিশ্চিত করে ঘরে ফিরব ইনশাআল্লাহ। 


এমপি প্রার্থী জাকির হোসেন বাবুল বলেন আমরা ১৭ জন নৌকা মার্কা চেয়ে মনোনয়ন পত্র কিনেছিলাম কিন্তু জননেত্রী শেখ হাসিনা কিশোরগঞ্জের মানুষের ভাগ্যের পরিবর্তনের সুযোগ করে দিয়েছন, তাই আমরা সকলে এক হয়ে মানুষের দোড়গোড়ায় গিয়ে সরকারের সকল উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মাঝে উপস্থিতি নিশ্চিত করার মধ্যে দিয়ে আগামী ৭ই জানুয়ারি নৌকার জয় নিশ্চিত করে জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন কে বাস্তবায়ন করা সম্ভব হবে বলে আমি বিশ্বাস করি।


এলাকার খবর