শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে জন্ম নিবন্ধনের জন্ম তারিখ কমাতে নকল টিকা কার্ড নিলেন অবিভাবকেরা







মোঃআশরাফুল ইসলাম রাজু 

নীলফামারী থেকে,

নীলফামারী জেলাধীন কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের মেলাবর গ্রামের ১১শিক্ষার্থীর নকল নিবন্ধন তৈরির অভিযোগ উঠেছে।চলমান শিক্ষাবর্ষে প্রাথমিকের গন্ডি পেরিয়ে মাধ্যমিক পর্যায়ে সন্তানদের ভর্তি করতে অবিভাবকেরা স্কুলে জন্ম নিবন্ধনের কাগজ নিয়ে গেলে এই কাগজ নকল বলে শিক্ষার্থীদের ১সপ্তাহ সময় দিয়ে স্কুলে ক্লাশ করার অনুমতি দিলে পরবর্তীতে এই অবিভাবকেরা দিতে পারেনী সঠিক নিবন্ধনের কাগজ।


তথ্য অনুসন্ধানে এই নকল নিবন্ধন তৈরির বিষয়ে জানতে চাইলে এক অবিভাবক বলেন,আমরা নিজেই একই উপজেলার বড়ভিটা  ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের  স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত ফারুকের কাছে গিয়ে ১৫০ টাকা দিয়ে আগের নিবন্ধন গোপন রেখে বয়স কমিয়ে নতুন টিকা কার্ড তৈরি করে নেই।পরবর্তীতে সেই টিকা কার্ড নিয়ে একই গ্রামের কৃষ্ণের হাতে দিলে তিনি আমাদের এই নকল জন্ম নিবন্ধন তৈরি করে দেন।


কেন পূর্বের নিবন্ধন গোপন রেখে অর্থের বিনিময়ে এই নকল টিকা কার্ড তৈরি করলেন জানতে চাইলে এই অবিভাবক দিতে পারেনী তার কোন সঠিক জবাব।চাকরির বয়স বাড়াতে এমন কৌশল অবলম্বন করতে আজ তারা নিজেই খাল কেটে কুমির নিয়ে এসেছে।


এবিষয়ে বড়ভিটা ইউনিয়নের ০৩নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী ফারুকের সাথে কথা হলে তিনি বলেন একজন অবিভাবক আমাকে ১৫০ টাকা দিয়ে একটি টিকা কার্ড নেন পরবর্তীতে নকল নিবন্ধন তৈরির কারিগর কৃষ্ণে আরও ০৬টি টিকা কার্ড প্রদান করেন অর্থের বিনিময়ে। রেজিস্ট্রার খাতা না দেখে কিভাবে এই টিকা কার্ড দিলেন আর সেটাই বা কতটুকু নিয়মের মধ্যে পড়ে জানতে চাইলে নিজের ভূল শিকার করেন এই ফারুক সাংবাদিকদের সামনে।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এক অবিভাবক নিজেই টিকা কার্ড তৈরির বিষয় শিকার করলেও নিজেদের সন্তানের আসল বয়সের নিবন্ধনের কাগজ গোপন রেখে নকল টিকা কার্ড দিয়ে প্রতারক কৃষ্ণের কাছে ইউপি চেয়ারম্যানের সহি স্কান করে নকল সিল তৈরি করে এইসব নকল নিবন্ধন তৈরি করে নেওয়া অপরাধের কথা ভূলে অদ্য সকাল ১০ ঘটিকায় ইউপি চেয়ারম্যানের সামনে কৃষ্ণকে দেওয়া টাকাও ফিরত নেন তারা।


এবিষয়ে কথা হলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এম এম আশিক রেজা বলেন এমন প্রতারকের বিষয়ে আমরা অবগত ছিলামনা অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ায় আশ্বাস ও দেন তিনি।

এলাকার খবর