মোঃআশরাফুল ইসলাম রাজু
নীলফামারী থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার ২০২৪ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ম্যানেজিং কমিটির সদস্য বৃন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা মোঃ মোজাফফর হোসেন সুপার রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল হোসেন সহকারী শিক্ষক রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা।সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা মোঃআব্দুল্লাহ সহকারী শিক্ষক অত্র প্রতিষ্ঠান।
স্বাগত বক্তব্য রাখেন, অত্র মাদ্রাসার শিক্ষক রফিকুল ইসলাম, আব্দুল বারী,আব্দুল বাতেন,মোজাফফর, মোবারক হোসেন সহ অন্যান্যরা।অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ বলেন ১৯৮৪ সনে স্থাপিত রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসা একটি ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানটি শুরু থেকেই রনচন্ডি ইউনিয়নে ধর্মীয় শিক্ষা বিস্তারে গুরুত্ব বহন করে আসছে। আজ ২০২৪ ইং সনের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দোয়া করি তোমরাও জাতীয় কল্যাণে আত্মনিয়োগ করে নিজেদের ও জাতীয় উন্নয়নে ভূমিকা রাখবে
পরিশেষে শিক্ষার্থীদের আগামীদিনে সুন্দরভাবে পরিক্ষায় অংশগ্রহণ করার মাধ্যমে ভালো ফলাফল অর্জন করা সহ সকলের মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

