মোঃআশরাফুল ইসলাম রাজু
নিজেস্ব সংবাদদাতাঃ
"আগুন সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার কবিতা"এই শ্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা রংপুরের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে চতুর্দশ কবিতা পারায়ণ উৎসব ২০২৪।অনুষ্ঠানের সভাপতি কবি ব্রজ গোপাল রায়ের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড.মোঃহারুন অর রশিদ, আঞ্চলিক পরিচালক বাংলাদেশ বেতার রংপুর,ড.আমিনুর রহমান সুলতান,যুগ্ন সম্পাদক জাতীয় কবিতা পরিষদ কেন্দ্রীয় কমিটি ড.রিষিন পরিমল,অধ্যাপক বাংলা বিভাগ,বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,মাজেদুর রহমান ঝন্টু,সাধারণ সম্পাদক সম্মিলিত সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখা।উক্ত অনুষ্ঠানের উদ্বোধক বিপ্লব প্রসাদ,সভাপতি বাংলাদেশ সাংস্কৃতিক জোট রংপুর জেলা শাখার উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত কবি মৌসুমি শঙ্কর ঋতা তার বক্তব্যে জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা রংপুরের সৃতিচারণ করার মাধ্যমে কবিতাকে সমস্ত অপশক্তি নিধনের হাতিয়ার হিসেবে তুলে ধরেন।একইসাথে কবিতা পরিষদের এমন আয়োজনে সামিল হতে পেরে কৃতজ্ঞতা জানান আয়োজক কমিটিকে। আগামীতে ও এমন আয়োজন যেন চলমান থাকে এর জন্য সরকারকে সাহিত্য সংস্কৃতির দিকে জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত জাতীয় কবিতা পরিষদ বিভাগীয় শাখা রংপুরের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এশিয়ান টেলিভিশন নীলফামারী জেলার অনলাইন ডিজিটাল মিডিয়া প্রতিনিধি সাংবাদিক আশরাফুল ইসলাম রাজু তার স্বরচিত কবিতা "অপরাজিতা" আবৃত্তি করার মাধ্যমে বাঙ্গালি জাতি যে মাথা নোয়াতে জানেনা সেই সৃতিচারণকে ফুটিয়ে তুলেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত নবগঠিত কমিটির সভাপতি কবি ব্রজ গোপাল রায় এবং সাধারণ সম্পাদক কবি মনজিল মুরাদ লাভলুর ঐকান্তিক প্রচেষ্টায় রংপুর বিভাগ তথা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিক অঞ্চল থেকে অসংখ্য কবি এবং সাহিত্যিক এসে সামিল হন এই অনুষ্ঠানে।দিনভর বিভিন্ন আয়োজনে অংশ নিতে পেরে এমন মহতী অনুষ্ঠানে এসে খুশি এসকল কবি সাহিত্যিকেরা।
