শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে লুন্ঠিত অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার সংহতি সমাবেশ অনুষ্ঠিত




নীলফামারী থেকেঃ


বিদেশে পাচার হওয়া জনগনের অর্থ ফেরত আনাব, বিনা সুদে এবং বিনা জামানতে ব্যবসার জন্য পুঁজি নিব নিজের তথা বাংলাদেশের দারিদ্র মুক্তি ঘটাবো এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে " লুন্ঠিত অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা " বিষয়ক আইন প্রণয়নের লক্ষ্যে জনমত গঠনে 'সংহতি সমাবেশ' অনুষ্ঠিত হয়েছে। অদ্য দুপুর ০২ঘটিকায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা কেন্দ্রীয় ফুটবল মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন জনাব সাইফুল ইসলাম।  অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির সকল নেতৃবৃন্দ ও উপজেলার সকল সংগঠনিক ব্যাক্তিত্বের উপস্থিতিতে আজ ৯ই মার্চ শনিবার দুপুরে বড়ভিটা কেন্দ্রীয় ফুটবল মাঠে এ অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ এর সংহতি সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনটির সর্বস্তরের নেতৃবৃন্দরা। এসময় ১নং বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি গবেষক  অর্থনীতিবিদ ও অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ এর আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আ.ব.ম. মোস্তফা আমিন। বিশেষ অতিথি ও প্রধান শুভেচ্ছা বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন অহিংস গণ অভূথ্যান বাংলাদেশের মুখপাত্র বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক আবুল বাশার, ইনডিপেনডেন্স ইউভারর্সিটি বাংলাদেশ এর সহযোগী অধ্যাপক প্রফেসর এ্যাডভোকেট জিয়াউর রহমান, অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ এর অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মনোয়ারুল ইসলাম ও মাহাবুবুল আলম চৌধুরী। এ সময় বক্তব্য রাখেন অহিংস গণ অভূথ্যানের অন্যতম সংগঠক তাহেরা বেগম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমাদের অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ কোনরুপ রাজনৈতিক সংগঠন নয়। এটি একটি দুর্নীতি পরায়ন ও দুর্নীতির মাধ্যমে যারা দেশের বাহিরে অর্থ পাঠিয়ে দেশের মানুষের সঙ্গে প্রতারণা ও বিশ্বাস ঘাতকতা করেছে তাদের প্রতি প্রতিবাদ জানান। সেই সঙ্গে সে অর্থ ফিরিয়ে এসে দেশের অস্বচ্ছল ও দারিদ্র শ্রেণীর মানুষ রয়েছে তাদের মাঝে এ টাকা ঋন হিসাবে প্রদান করে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে এ অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ কাজ করছে। তাই দুর্নীতিকে না বলুন এবং অহিংস গণ অভূথ্যান বাংলাদেশ ছায়াতলে আসুন। আমরা বাংলাদেশকে একটি দারিদ্র মুক্ত স্মার্ট ও ডিজিটাল আধুনিক বাংলাদেশ গঠনে কাজ করছি। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আফজালুল হক মানিক।

এলাকার খবর