কিশোরগঞ্জ থেকে,
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সৈয়দপুর- কিশোরগঞ্জ উপজেলাবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সৈয়দপুর জেলা বিএনপি তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক লোকমান হাকিম।
রমজানের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান। এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ। পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামিনের নিকট করুণা চাইলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন। এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহ’র নৈকট্য লাভের আশায়।
আর রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। রোজা রাখার উদ্দেশ্য পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা। পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহবান জানাই।
তিনি আরও বলেন, দীর্ঘ এক বছর ঘুরে রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আবারো এসেছে পবিত্র মাহে রমজান। আল্লাহ তা’য়ালার অধিক থেকে অধিকতর নৈকট্য লাভের সেরা সময়।
আমি মাহে রমজানে সকলের সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেই সাথে সকল’কে পবিত্র মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
