শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে মাঠি খননের সময় বেরিয়ে এলো রাইফেল ও মর্টার শেল

 



মোঃআশরাফুল ইসলাম রাজু 

নীলফামারী থেকে,

নীলফামারীর কিশোরগঞ্জে মাটি খননের সময়ে ৩.৩ রাইফেল উদ্ধার করা হয়। এসময় আরও দুইটি মাইন ও একটি মর্টার শেল পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।


সোমবার (২২ এপ্রিল) বিকালে সদরের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।


পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকালে ক্যানেলের বাজার এলাকায় খালের পাশের এক পতিত জমি খননের সময়ে শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ও একটি মর্টার শেল দেখতে পায়। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয়রা সবাই দেখতে ছুটে আসেন।


এ সময় পুলিশকে খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ৯টা) পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় আছে।


থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩.৩ রাইফেল দুইটি মাইন ও একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা আছে।

এলাকার খবর