মোঃ আব্দুল খালেক
কিশোরগঞ্জ থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে বগুড়া ক্যানেলে মাটি খননের কাজ করার সময় ৩.৩ রাইফেল ১, দুইটি মাইন ১ শেল ও ১ গ্রেনেট উদ্ধার করলো কিশোরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সদর ইউনিয়নের ক্যানেলের বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সন্ধ্যায় ক্যানেলের বাজার এলাকায় বগুড়া ক্যানেলে ভেকু দিয়ে পতিত জমি থেকে মাটি কাটার সময় শ্রমিকরা ৩.৩ রাইফেল, দুইটি মাইন ১ শেল ও ১ গ্রেনেট দেখতে পায়। ঘটনা জানাজানি হলে উৎসুক জনতা সবাই দেখতে ছুটে আসেন।
স্থানীয় থানা পুলিশকে জানতে পেয়ে ঘটনাস্থলে এসে তা উদ্ধার করে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত সাড়ে ১০ টা) পুলিশ ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষায় রহিয়াছে।
কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩.৩ রাইফেল ১ টি, দুইটি মাইন, ১ টি শেল ও ১ টি গ্রেনেট উদ্ধার করা হয়েছে। পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে বোম ডিসপোজাল ইউনিটের অপেক্ষা আছে।
