শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হলেন মোজাফফর হোসেন

 







মোঃআশরাফুল ইসলাম রাজু 

নীলফামারী থেকে,

চেষ্টাই সাফল্য সেই সাফল্য অর্জন করেছেন নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সুনাম ধন্য বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন। তিনি জেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ১ম স্থান অর্জন করায় জেলা পর্যায়ে প্রেরণ করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উদযাপন কমিটির সম্মানিত সভাপতি জেলা প্রশাসক ও সদস্য সচিব জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে গঠিত কমিটি সার্বিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণে ৬টি উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে হতে জেলা পর্যায়ে রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠান প্রধানকে শ্রেষ্ঠত্ব অর্জন ঘোষণা করা হয়।

 ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তি ব্যবহার, মাল্টিমিডিয়া শ্রেণি পাঠদানে পারদর্শীতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতাভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োগ সহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে একটানা ৫ বছর, জেলা পর্যায়ে ৪ বছর অংশগ্রহণ করে শ্রেষ্ঠত্ব অর্জন করে বিভাগীয় পর্যায়ে ২০২৩ সালে অংশ গ্রহণের সুযোগ পান।

উল্লেখ্য, তিনি রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে যোগদান করে সুনামের সহিত অদ্যবদি প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন।

শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় তিনি বলেন, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমার দায়িত্ব ও কর্তব্য আরও বেড়ে গেলো।এতে শিক্ষার্থীদের পাঠদানে কর্মস্পৃহা বাড়বে। তিনি সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি বলেন এ সাফল্য ও মেধাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে এই শিক্ষা প্রতিষ্ঠানকে যেন আরো উজ্জ্বল করতে পারি সেই লক্ষেই কাজ করে যাবো।পরিশেষে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন তিনি।

এলাকার খবর