শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে "এ" প্লাস ক্যাপসুল পাবে ৪০ হাজার শিশু




মোঃ মারিফুল ইসলাম


কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে, 


নীলফামারীর কিশোরগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন  উপলক্ষে অবহিতকরণ ও কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবার এ উপজেলায় নিকটস্থ ২১৭ টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে একটি নীল রঙের ৪ হাজার ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে একটি করে লাল রঙের ৩৬ হাজার ক্যাপসুল খাওয়ানো হবে।



বৃহস্পতিবার (৩০মে) সকালে হাসপাতালের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সেবা,জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ অবহিতকরণ সভার আয়োজন করা হয়। 



উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো আল মামুনের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার মহিমা রায়ের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ডাঃ রেজাউল করিম, ডাঃ মাহফুজা আকতার, অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নূরুল আমীন শাহ, সহকারী শিক্ষা অফিসার রুহুল আমিন, হাসপাতালের জুনিয়র সিনিয়র নার্সরা উপস্থিত ছিলেন।

এলাকার খবর