শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

স্মার্ট উপজেলা পরিষদ বিনির্মানে কাজ করতে চাইঃ বাদশা




কিশোরগঞ্জ (নীলফামারী থেকে,


আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনেনীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসাবে মাহুবুবার রহমান বাদশা টিউবওয়েল প্রতিক নিয়ে নিরবে সরবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং প্রচার প্রচারণায় শীর্ষে রয়েছেন।মানুষের সেবাই যেন দৈনন্দিন কাজ।তিনি অসহায় ও দুস্থ‍্য মানুষের আস্থার প্রতিক হিসাবে মন জয় করে নিয়েছেন।

অসহায় ও দুস্থ‍্য মানুষকে সহায়তার হাত বাড়াতে পারলে নিজের সুখ খুঁজে পান। তাদের কল‍্যাণেই তার প্রাপ্তী।দুইবারের সাবেক এই ইউপি সদস্য সাধারণ মানুষের মাঝে নেতৃত্ব দিয়েছেন। গরীব অসহায় মানুষ তার একমাত্র ঠিকানা। খুব কাছ থেকে উপজেলাবাসীর জন‍্য কিছু করতে চান বিধায় কিশোরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে জন সমর্থনের শীর্ষে অবস্থান করছেন তিনি। 

মঙ্গলবার( ৭ মে) বিভিন্ন স্থান পরিদর্শনকালে দেখা যায় তার ব্যাপক সমর্থন আর প্রচারণা।ভোটাররা যোগ্য প্রার্থী হিসেবে তাকে নির্বাচনের সমর্থন দেওয়ার কথা জানায়।

চারিদিকে চায়ের দোকান, পান দোকান সহ বিভিন্ন মহলে বাদশা মেম্বারের টিউবওয়েল প্রতিক গুঞ্জন শোনা যাচ্ছে।

রণচন্ডী ইউনিয়নের একাধিক ভোটার বলেন, বাদশা মানে আমরা প্রার্থী। বাদশার বিকল্প কিছু দেখি নাই। বাদশা মেম্বার অনেক গরীব পরিবারে টিউবওয়েল দিয়েছেন এ জন‍্য মার্কা ও তার টিউবওয়েল।২১ তারিখে বিজয়ের মালা আমরাই পড়বো ইনশাআল্লাহ্।

জানা যায়,পুটিমারী ইউনিয়ন পরিষদে পরপর দু'বার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন । সে  সময় দুস্থ ও ছিন্নমূল মানুষের পাশে থেকে আস্থার জায়গা গড়তে সক্ষম হয়েছেন তিনি। মানুষ যখনই কোন না কোন সমস্যা নিয়ে যেতেন তা শুনে সমাধানও করেছেন।মানুষের জন‍্য হাসপাতাল ও থানা ছুটে গিয়েছেন।স্থানীয়দের বিপদে বটবৃক্ষের মতই ছায়া হয়ে ছিলেন।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।এতে ভোটররা সমর্থনে যোগ্য মানুষ হিসাবে মাহুবুবার রহমান বাদশাকে বেছে নিয়েছেন। যতই সময় ঘনিয়ে আসছে ততই যেন জমতে শুরু করেছে ভোটের মাঠ। ইতিমধ‍্যে বাদশা মেম্বারের কর্মী বাহিনী ভোটের মাঠ সবর করে ফেলছে।

বড়ভিটা ইউনিয়নের মেলাবর এলাকার ভোটার আব্দুস সামাদ বলেন , আমি শুনেছি উনি অনেক ভালো মানুষ। সব সময়ই মানুষের পাশে থাকে। আমাদের এলাকার এক গরীব লোকের জমি সংক্রান্ত সমস্যা হয়েছিলে তিনি দাঁড়িয়ে থেকে সেটি সমাধান করেছেন৷ আমরা অবশ্যই চাইবো জন প্রতিনিধি আমাদের এভাবে সহায়তা করুক। 

পুটিমারী কাউয়ার মোড় এলাকার ভোটার ইলিয়াছ হোসেন বলেন, আমরা একই ইউনিয়নের মানুষ।জান প্রান দিয়ে ভোট করতেছি। তিনি সব সময় এলাকার মানুষের জন‍্য নিবেদিত হিসাবে কাজ করেছেন।আমরা কোন সমস্যায় পড়লেই তাকে কাছে পাই।রাত যত গভীর হোক বাদশা মেম্বারকে ডাকলে সহজেই পাওয়া যায়। গরীব অসহায় মানুষের কোন অসুখ বিসুখ বা বিয়ে সাদী হলে সহযোগিতা করেন। এই রকম মানুষ পরিষদে আসলে এলাকার উন্নয়ন ও গরীব মানুষের কল‍্যাণ হবে।

নির্বাচনের মাঠে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাহুবুবার রহমান বাদশা প্রতিশ্রুতি দিয়ে বলেন, আমি নির্বাচিত হলে উপজেলাবাসী জন‍্য গোলাম হয়ে কাজ করবো।অবহেলিত মানুষের জন‍্য কল‍্যাণ মূলক কাজ করে তাদের স্বাবলম্বী করায় চেষ্টা করবো। স্মার্ট উপজেলা পরিষদ বিনির্মান করে সাধারণ মানুষের গোড়ঁগোড়াঁয় পরিষদের সকল সুফল পৌছায় দিবো। আমি গত দশ বছর ইউপি সদস্য থাকাকালীন মানুষের বিপদ আপদে পাশে থাকার চেষ্টা করেছি। আমি নির্বাচিত হলে উপজেলাবাসী উপকৃত হবে। সমাজের অসহায় ও দুস্থ‍্য মানুষের জন‍্য কাজ করবো।সকলের সহযোগিতা পেলে মাদক ও জুয়া জিরো টলারেন্সে থাকবে।এলাকার মসজিদ মন্দির ও ময়দান গুলোর উন্নয়ন হবে। মাদকের ছোবল থেকে যুব সমাজকে খেলাধুলার দিকে নিয়ে আসতে হবে এবং ইউনিয়ন ভিত্তিক মনিটরিং কমিটির মাধ‍্যমে সকল প্রকার ভাতা সুবিধাভোগীদের মাঝে বিতরণ করা হবে।

পরিশেষে তিনি উপজেলাবাসীর কাছে একটি করে ভোট ভিক্ষা চেয়ে আরো বলেন, শিশুশ্রম রোধ করতে হবে। শিক্ষা খেলাধুলা ও ধর্মীয় উপসালয় গুলোর উন্নতি হবে। 

নারীর ক্ষমতায়নে সমান তালে ভাবে কাজ করতে হবে।

এলাকার খবর