মোঃ আশরাফুল ইসলাম
নীলফামারী থেকে,
নীলফামারীতে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে জেলা পর্যায়ে বিজয়ীদের সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ১১জুলাই বৃহস্পতিবার ,দুপুর ০২ ঘটিকায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪এর জেলা পর্যায়ে বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ ঘোষ জেলা প্রশাসক নীলফামারী,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাশিদা আক্তার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নীলফামারী।অনুষ্ঠানে উপস্থিত জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বীর স্বাধীন জাতি হিসেবে আমরা স্বয়ংসম্পূর্ণ। স্বাধীনতাকে উপলব্ধি করার জন্য শিক্ষার প্রয়োজন। যথাযথ শিক্ষা না থাকায় অতীতে অনেক জাতি তাদের স্বাধীনতাকে হারিয়েছে। বাংলাদেশের স্বাধীনতাকে ধরে রাখতে হলে নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
সামাজিক অবক্ষয় রোধে মেধাবীদের গুরু দায়িত্ব পালন করতে হবে। তিনি আরো বলেন, আমরা সব সময় অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। অন্যায় কাজকে কখনো আমরা প্রশ্রয় দেবনা। আমরা সর্বদা সত্যকে সত্য বলবো। আমরা সব সময় আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবো। অনুষ্ঠানে সভাপতি জেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান জেলা ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ মেধাবীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে কখনো মনে অহংকার পোষবে না। তোমরা প্রতিষ্ঠানের অহংকার হবে। তোমরা এমন কাজ করবে যাতে প্রতিষ্ঠানের অন্য শিক্ষার্থীরা তোমাদের অনুসরণ করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ওআইসিটি) নীলফামারী রাশিদা আক্তার। অনুষ্ঠানে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪এর প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ এবং জাতীয় শিক্ষা সপ্তাহে নির্বাচিত শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক, শ্রেষ্ঠ স্কাউটসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এসময় জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ জেলা পর্যায়ে বিজয়ীদের সনদ ও পুরস্কার বিতরণ ফলাফলে মাদ্রাসা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন, স্কুল পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সৈয়দ আমিরুল ইসলাম, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান প্রফেসর মোহাম্মদ মাহবুবুর রহমান ভুঁইয়া, সহ বিভিন্ন ক্যাটাগরিতে ৪টি গ্রুপের ১৭ টি প্রতিযোগিতায় নির্বাচিত শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, শ্রেষ্ঠ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ রোভার স্কাউট সহ বিভিন্ন গ্রুপের জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের মাঝে সন্মাননা প্রদান করা হয়।
