কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি :
নীলফামারীর কিশোরগঞ্জে বিএনপি ও জাতীয় পার্টির নেতাকর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় পাঁচজন নেতাকর্মীসহ এখন পযর্ন্ত মোট ১৬ আহত হয়েছেন বলে জানা গেছে।
শনিবার (৩১ আগস্ট) রাত ৭টা ৩০ মিনিটের দিকে শহরের বাবু টকিজ হলের সামনে এ ঘটনা ঘটে।এতে দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া চলে।
আহতরা হলেন- কিশোরগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টির সদস্য হোসেন শহদী সোহরাওয়ার্দী গ্রেনেট বাবু (৪৫), কামার পাড়া এলাকার বিএনপি কর্মী লেবু মিয়া (৪২) ও কেশবা গ্রামের ছকমাল হোসের ছেলে মোঃ স্বাধীন মিয়া (২৫) রাজিব ডাঙ্গাপাড়ার জুয়েল ইসলাম (১৬) ও বাকিদের নাম এখনো জানা যায়নি। তারা সবাই এখন কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
এবং তাদের মধ্যে কয়েক জন আশঙ্কাজন অবস্থায় রয়েছে।
