শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

অর্থের বিনিময়ে চেয়ারম্যানকে পরিষদে ঢুকতে সহায়তা বিএনপি‌‌ নেতাদের

 



নীলফামারী থেকে, 

আওয়ামীলীগের নৌকা মার্কা নিয়ে নির্বাচিত নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব জর্জকে অর্থের বিনিময়ে ইউনিয়ন বিএনপির নেতারা পরিষদে প্রবেশ করতে সহযোগিতা করেছে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে এলাকায় সমালোচনা ঝড় বইছে।


অভিযোগ উঠেছে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকী, সহ-সভাপতি মোজাফফর, সাহেব, সাবেক সভাপতি কাদের মেম্বার, কৃষকদল নেতা আবু বক্কর সিদ্দিক, শ্রমিক দল নেতা ইটুল আহমেদ ও মৎস্যজীবী দলের নেতা বুলবুল মাষ্টার সকলের যোগসাজশে ১০লাখ টাকার বিনিময়ে পরিষদে চেয়ারম্যানের কক্ষের তালা খুলে প্রবেশ করতে সহায়তা করেছে।


স্থানীয়রা অভিযোগ জানান, 'আওয়ামী সরকারের আমলে নৌকা প্রতীক নিয়ে দলীয় প্রভাব খাটিয়ে জোরপূর্বক বিনা ভোটেই চেয়ারম্যান নির্বাচিত হন মাহবুব জর্জ। এরপর থেকে ইউনিয়ন পরিষদের নানা অনিয়ম দুর্নীতি ও অর্থ আত্মসাতে লিপ্ত হয় চেয়ারম্যান। আওয়ামী সরকারের পতনের পর ছাত্র-জনতা পরিষদে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। এরপর থেকে ইউনিয়ন পরিষদে আসা বন্ধ করে দেয় চেয়ারম্যান মাহবুব জর্জ। গত ৯ সেপ্টেম্বর অভিযোগ উক্ত বিএনপি নেতারা ১০লাখ টাকার বিনিময়ে চেয়ারম্যান মাহবুব জর্জকে পরিষদে ঢুকতে সহায়তা করে।'


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় ছাত্র-জনতারা বলেন,'বিনা ভোটের চেয়ারম্যান জর্জ ইউনিয়ন পরিষদটিকে দূর্নীতির আখড়া হিসেবে পরিণত করেছিল। পরিষদে সকল বরাদ্দ জনগনের কাজে ব্যয় না করে নিজে আত্মসাত করেছে। তার দূর্নীতিতে অতিষ্ঠ হয়ে স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর তার কক্ষে তালা ঝুলিয়ে দেয়। কিন্তু বিএনপি নেতা দিপু সিদ্দিকী, মোজাফফর, সাহেব, কাদের মেম্বার, আবু বক্কর সিদ্দিক, ইটুল আহমেদ, বুলবুল মাষ্টার সকলে মিলে ১০লাখ টাকার বিনিময়ে তাকে পরিষদে প্রবেশ করতে সহায়তা করে। আমরা প্রতিবাদ করতে গেলে আমাদের মামলা-হামলার ভয়ভীতি প্রদর্শন করে। এইজন্য কেউ তাদের প্রতিবাদ করছে না।'

জানতে চাইলে গোড়গ্রাম ইউপি চেয়ারম্যান মাহবুব জর্জ বলেন,'কারও সাথে কোনো অর্থের লেনদেন হয় নি। শুধুমাত্র চা-মিষ্টি খেয়েছি একসাথে সবাই।'


অভিযোগের বিষয়ে গোড়গ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি দিপু সিদ্দিকী বলেন,'যা অভিযোগ করা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। ছাত্র-জনতাই চেয়ারম্যানের কক্ষে তালা দিয়েছে আবার তারাই চেয়ারম্যান যেন  আর কোনো অনিয়ম দুর্নীতি না করে সে বিষয়ে মুচলেকা নিয়ে তার কক্ষের তালা খুলে দিয়ে তাকে বরণ করেছে।'

এলাকার খবর