শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাঈমের পরিবারে জেলা প্রশাসক

 



মোঃ সোহাগ হাসান


কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,



বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত গার্মেন্টসকর্মী রেজওয়ানুল ইসলাম নাঈমের পরিবারের পাশে দাঁড়িয়েছে নীলফামারী জেলা প্রশাসক ।  



শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়িঁতে নিহত নাঈমের কবর জিয়ারত শেষে পরিবারের খোঁজখবর নেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 



এসময়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান,জেলা পুলিশ সুপার মকবুল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো সাইদুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্ত মৌসুমি হক,সহকারী কমিশনার ভূমি মো: মঈন খান এলিস ও থানা অফিসার  ইনচার্জ পলাশ চন্দ্র মন্ডল সহ ছাত্র আনদোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন।  



এতে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান আন্দোলনে নিহত নাঈমের পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে পাশে থাকার আশ্বাস দেন। 



প্রসঙ্গত, নিহত রেজওনালুল ইসলাম নাঈম গত ৪ আগষ্ট বিকেলে ঢাকার বাইপেলে শিমুলতলী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলিবিদ্ধ  হয়ে ৬ আগষ্ট রাতে ঢাকা মেডিকেল কালেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়,পরে কিশোরগঞ্জের রণচন্ডীতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এলাকার খবর