শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বড়ভিটায় সনাতন ধর্মাবলম্বী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে জামায়াতের মতবিনিময়

 







মোঃ আশরাফুল ইসলাম রাজু

কিশোরগঞ্জ থেকে, 


বাংলাদেশ জামায়াতে ইসলামীর  নীলফামারী জেলা কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন শাখার সেক্রেটারি  মাওঃ জামিয়ুর রহমান বলেছেন, সকল ধর্মের ঐক্য ছাড়া জাতি এগোতে পারবে না। জগদ্দল পাথর এক স্বৈরশাসক ছাত্র-জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধে যেমন টিকতে পারেনি, তেমনি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্রও টিকতে পারবেনা ইনশাআল্লাহ। ছাত্র-জনতা সহ সর্বস্তরের নাগরিকরা যার যার অবস্থান থেকে সঠিক দায়িত্ব পালন করলে আমাদের এ স্বাধীনতা-সার্বভৌমত্বের ওপর ভবিষ্যতে আর কেউ আঘাত করতে পারবে না। জামায়াতে ইসলামীকে হিন্দুবিদ্বেষী দল হিসেবে অপপ্রচার চালানো হয়। অথচ দেশে হিন্দুসহ ভিন্নধর্মাবলম্বীদের সুরক্ষার জন্য জামায়াতে ইসলামী প্রাণপণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সোমবার নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলা মেলাবর (বড়ভিটা) দ্বীমূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে সনাতন ধর্মাবলম্বী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী বড়ভিটা ইউনিয়ন শাখার সেক্রেটারী মাওঃ জামিয়ুর রহমান তার বক্তব্যে এসব কথা বলেন।


কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে, উপজেলা বড়ভিটা ইউনিয়ন শাখা জামায়াতের আমীর মাওঃআব্দুর রহিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুরা ও কর্ম পরিষদ সদস্য ও প্রচার সেক্রেটারী সাদের হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মোশাররফ হোসেন বাকুল কিশোরগঞ্জ উপজেলা শাখা,বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ উপজেলা শাখার টিম সদস্য রবিউল ইসলাম, রনচন্ডি বসুনিয়া পাড়া বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোজাফফর হোসেন সহ উপজেলা ও জেলার অন্য সকল নেতৃবৃন্দরা।

মতবিনিময় সভার সভাপতি মাওঃ আব্দুর রহিম আরো বলেন,আমাদের বড়ভিটায় চাঁদাবাজ ও সন্ত্রাসীদের কোনো ঠাঁই নাই। আপনারা কাউকে চাঁদা দিবেন না। আপনাদের জায়গা কেউ দখল করলে আমাদেরকে জানাবেন। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।আপনারা যারা আসন্ন শারদীয় দূর্গা উৎসব পালন করতে যাচ্ছেন আপনাদের এই ধর্মীয় উৎসব সুন্দর ভাবে পালন করবেন আপনাদের এই ধর্মীয় উৎসব পালনে কোন ভীতি থাকবেনা, আমরা বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাদের পাশে ঢাল সরুপ থাকবো বলে তিনি তার বক্তব্যে তুলে ধরেন।উক্ত জামতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দ আসন্ন দূর্গাপূজায় বিশেষ সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন বড়ভিটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দকে।


মতবিনিময় সভায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্য উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন প্রান্ত থেকে আসা হিন্দু সনাতন ধর্মাবলম্বী পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দরা।

এলাকার খবর