মোঃ আশরাফুল ইসলাম রাজু
মুই আজো পাড়া গ্রামের
কামলা বাপের ব্যাটা বটে,
বাপ মোরে কইলো লিখাপড়া কইরা তুই
মস্তবড় অফিসার হইবু।
কামলা বাপের মনের ইচ্ছা
আর ঝুপড়ি ঘরে মায়ের ডাক,
বাবা বই নিয়া বস
তোক নিয়া তোর কামলা বাপের মস্তবড় আশা।
ক্লাশের পর ক্লাশ স্যাশ করি
আইজ মুই মাধ্যমিক পাশ করনুং,
ভ্যাপসা সকালে আজ হামার
গাও গ্যারামোত হ্যাড মাষ্টার।
কইরে কইরে মংলু
তুই এবারকা হামার স্কুলের মান রাখছিস,
তুমি মাধ্যমিকে সেকেন্ড হইছিস
এইনে খা মিষ্টি খা।
ঝুপড়ি ঘরের আন্দার থাকি
মাও মোর কান্দি কান্দি কয়,
মাষ্টার সাহেব মংলু হামার
কামলা বাপের মস্তবড় অফিসার হইবে দেখমেন দেখমেন তোমরা।
কাম স্যাশ করি বাপ বাড়ি ফিইরা
ঘাম মুছে কইরে মংলুর মাও,
হামার মংলুর খবর কি
কামলা বাপের ছওয়া হামার কি আর খবর
ভালো করছে হ্যাড মাষ্টার হামার ঝুপড়ি ঘরত আছিল
কয় হামার মংলু ওমার স্কুলের মান রাখছে।
কোনটে বাবা মংলু কোনটে আয় বাবা আয়
হামর মতন গরিব কামলা ঘরের ছওয়া হইয়া তুই,
আইজ হামার কামলা বাপের মান রাখছিস
তুই হামার মনের আশা পূরন করবু কামলা বাপের মনের আশা।
গাও গ্যারামের কামলা বাপের বেটা মংলু আইজ
মাধ্যমিক স্যাশ করি রাস্তায় রাস্তায় ঘোরে,
উচ্চ মাধ্যমিকে ফাস্ট ক্লাশ ফাস্ট
মংলু কামলা বাপের মস্তবড় অফিসার হইবে।
চলমান......
