কিশোরগঞ্জ থেকে,
সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে পূজা উদযাপন পরিষদের সাথে উপজেলা বিএনপি এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আয়োজনে বাংলাদেশ পূজা উদযাপন পরিচালনা পর্ষদ'র সাথে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন, উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু, সদস্য সচিব আব্দুস সালাম, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহ আলম বাবু, সদস্য সচিব ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্র নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশীষ সরকার, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান, সাঃ সম্পাদক মোর্শেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম, ছাত্রদলের আহবায়ক জুবাইদ ইবনে রুবেল, তাতীঁ দলের সদস্য সচিব অহিদুল ইসলাম এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু ভূপতি মিত্র রায়, সদস্য সচিব মিথুন কুমার রায়,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু প্রতাপ চন্দ্র রায়, সাঃ সম্পাদক বাবু দীনেশ চন্দ্র রায় সহ সনাতন ধর্মালম্বীদের অন্যান্য নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ ক্রমে আসন্ন দূর্গা পূজায় কোন রকমের বিশৃঙ্খলা ছাড়াই যাতে উদযাপন করতে পারে সে বিষয়ে বিএনপিকে সতর্ক থাকতে হবে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম সকল ইউনিটের নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন, প্রতিবছর বিএনপির নামে পূজা মন্ডবে তান্ডব চালানো হয়। কোন রকম শক্তি যেন কিছু করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এখনো অপশক্তি চেষ্টা চালিয়ে যাচ্ছে।
জেলা বিএনপি'র সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সংখ্যালঘু, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান বলে কোন শব্দ নাই জাতি ভেদে আমরা সবাই ভাই।তারেক রহমানের এই সম্প্রীতির বাংলাদেশে সনাতন ধর্মালম্বীরা যাতে সুন্দর ভাবে আসন্ন দূর্জা পূজা উদযাপন করতে পারে সেদিকে জোড়ালো ভূমিকা রাখতে হবে। একটি কুচক্র মহল দেশের ও দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য উঠে পড়ে লেগেছে।
বাবু প্রতাপ চন্দ্র রায়, বিএনপির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, আমরা খুব দুশ্চিন্তায় ছিলাম পূজা ঠিক ঠাক করতে পারবো কি না? উপজেলা বিএনপি হিন্দু সম্প্রদায়ের আছেন এ জন্য আমরা আনন্দিত এবং গর্বিত।
