শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি শিক্ষকদের





মোঃআশরাফুল ইসলাম রাজু 

নীলফামারী থেকে, 

‘শিক্ষকের কন্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’এই স্লোগান নিয়ে এবারে বিশ্ব ব্যাপি পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস।

এদিকে দিবসটি উপলক্ষে শনিবার (৫ অক্টোবর) সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ চত্বর হতে একটি রেলি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে এসে তা শেষ হয়। উক্ত রেলি শেষে কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় হল রুমে আলোচনা সভায় মিলিত হন শিক্ষকরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ-উজ-জামান। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হক।


বিশেষ অতিথি ছিলেন  রাধারানী ডিগ্ৰী মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গোলাম আজম। বক্তব্য রাখেন কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফজলার রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জলিল, পানিয়ালপুকুর মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল মালেক, রণচণ্ডী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেন, সহকারী শিক্ষক মঞ্জুরুল ইসলাম রতন প্রমুখ।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন সহকারী শিক্ষক হারুন অর রশিদ, গীতা পাঠ করেন সহকারী শিক্ষক প্রফুল্ল রায়। উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের প্রায় শতাধিকেরও বেশি শিক্ষক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত মেলাবর বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মাদ আলী বলেন, শিক্ষকদের অধিকার বাস্তবায়নে যুগের পর যুগ যথেষ্ট শিথিলতা লক্ষনীয় বলে তুলে ধরেন তিনি।শিক্ষকতা পেশা সামাজিকভাবে মর্যাদাপূর্ণ  একটি পেশা কিন্তু সুযোগ -সুবিধা, প্রাপ্যতাও অধিকারের দিক দিয়ে বিবেচনা করলে এটি অনেকবেশি অবহেলিত বলেও তুলে ধরেন তিনি। যৌক্তিকতা ও বাস্তবতার নিরিখে ছাত্র -জনতার রক্তও ত্যাগে গড়ে ওঠা সরকার শিক্ষকদের অধিকার, মর্যাদা,ও আর্থিক নিরাপত্তার বিষয়টি যথাযথ গুরুত্ব দিবে বলে আমাদের বিশ্বাস।তাহলেই হাজারো শহীদের স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে ওঠার পথ হবে প্রশস্ত।

এলাকার খবর