শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জ স্বাস্থ‍্য কমপ্লেক্সে রোগী কল‍্যাণ সমিতির শুভ উদ্বোধন

 




মোঃ সোহাগ হাসান


কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,



নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে রোগী কল‍্যাণ সমিতির শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রয়ারী) দুপুরে রোগী কল‍্যাণ সমিতির শুভ উদ্বোধন করেন সিভিল সার্জন, নীলফামারী ডা.মো: হাসিবুর রহমান,

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডাঃ নীল রতন দেব,

আবাসিক মেডিকেল অফিসার

ডা.এ,বি,এম,তানজিমুল হক (মিল্লাত)

উপজেলা সমাজসেবা অফিসার জাকির হোসেন সহ অন‍্যান‍্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আবাসিক মেডিকেল অফিসার ডাঃ এ বি,এম তানজিমুল হক মিল্লাত বলেন, হাসপতালে নতুন রুপে গরীব অসহায় রোগীর জন‍্য সম্ভবনাময় অবস্থার দাঁড় উন্মোচন হলো। এখন থেকে হাসপাতালের নির্ধারিত সুযোগ সুবিধার বাইরে ও সুবিধা ভোগ করতে পারবে। অনেক জটিল রোগী ঔষধপত্র ক্রয় করতে পারে না।


এ বিষয়ে কথা হলে  উপজেলা স্বাস্থ‍‍্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নীল রতন দেব বলেন,  হাসপাতালে ভর্তি গরীব ও দুস্থ‍্য রোগীদের আবেদন এর ভিত্তিতে প্রয়োজনীয়  সরকারি সাপ্লাইবিহীন ঔষুধ সরবরাহ এবং চিকিৎসা খরচ বাবদ নগদ অর্থ দেওয়া হবে।

এলাকার খবর