মোঃ সোহাগ হাসান
কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাকের ধাক্কায় মঈনূল ইসলাম মঈন ফরহাদ (১৭) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে শহরের শ্বশান বাজার পেট্রোল পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে। ফরহাদ নিতাই ইউনিয়নের হাজিপাড়া গ্রামের আনছার আলীর ছেলে ও পানিয়ালপুকুর স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত ফরহাদ পেট্রোল পাম্প থেকে মোটরসাইকেলের তেল নিয়ে মোটরসাইকেল যোগে রাস্তা পার হচ্ছিলেন। এসময়ে অপরদিক থেকে দ্রুত এগিতে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এঘটনায় ট্রাকটিকে আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
