শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে খালেদা জয়া রোগমুক্তি কামনায় তাঁতী দলের দোয়া ও ইফতার মাহফিল




মোঃ সোহাগ হাসান

কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে, 


সৈয়দপুর রাজনৈতিক জেলার অধিন‍্যস্ত কিশোরগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় তাঁতী দলের পক্ষ থেকে দোয়া ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।



শুক্রবার (২১ মার্চ) মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ী নেকাবাশ হাফেজিয়া মাদরাসা মাঠে উপজেলা তাঁতী দলের আয়োজনে উপজেলা তাঁতীদলের আহবায়ক রহিদুল ইসলামের সভাপতিত্বে ও সদস‍্য সচিব আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস‍্য, জাতীয় নির্বাহী কমিটির অন‍্যতম সদস‍্য, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ, তাঁতী কেন্দ্রীয় সংসদের  যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম,কেন্দ্রীয় স‍দস‍্য আব্দুল হাদী, দিনাজপুর জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক হাসু খান, সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, সৈয়দপুর রাজনৈতিক জেলা তাঁতী দলের আহবায়ক আনিছ আনছারী, সদস‍্য সচিব জুয়েল ইসলাম,মাগুড়া ইউনিয়ন বিএনপি নেতা জামান, রেজাউল আলম নান্মু, হুমায়ুন, মাগুড়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মিন্টু, মামুনুর রশীদ সহ অন‍্যান‍্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



তার আগে বিকাল সাড়ে ৪ টায় কেন্দ্রীয় তাঁতী দলের আহবায়ক আবুল কালাম আজাদের নেতৃত্বে কিশোরগঞ্জ উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে রাষ্ট্র অবকাঠামোর ৩১ দফা লিপলেট বিতরণ করেন।

এলাকার খবর