কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
সোহাগ হোসেন
সৈয়দপুরের কিশোরগঞ্জ উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বিকাল ৫ টায় স্থানীয় বাদশা টাউন কমপ্লেক্সে বাংলাদেশ প্রেস ক্লাব, রিপোটার্স ইউনিটি, রিপোর্টাস ক্লাবের সাংবাদিক,শিক্ষক ও উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন নীলফামারী-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী, সাবেক সংসদ সদস্য,জাতীয় নিবার্হী কমিটির অন্যতম সদস্য ও সৈয়দপুর সাংগঠনিক জেলা বিএনপির সিঃ সহ-সভাপতি বিলকিস ইসলাম।
কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিমের সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস ক্লাব'র সভাপতি দেলোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে বিলকিস ইসলাম বলেন, আওয়ামী লীগের দোসররা আবার ও দেশে ষড়যন্ত্র চালাচ্ছে। শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে চিকিৎসা পর্যন্ত করতে দেয় নাই। তাকে দেশ ছাড়ার জন্য বিভিন্ন ভাবে জুলুম ও হয়রানী করেছিল। বেগম জিয়া তিনি বলেছিল দেশে আমার কোটি কোটি সন্তান আছে আমি তাদের ছেড়ে কোথাও যাবো না।দেশের বাহিরে আমার কোন ঠিকানা নাই।১৭ বছর ধরে দেশের মানুষ ভোট দিতে পারে নাই। বেগম জিয়া ও তারেক রহমান দেশের সাধারণ মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে চেয়েছিল আর এটাই ছিল জিয়া পরিবারের বড় অপরাধ।যার কারণে শেখ হাসিনার যাতাকলে জিয়া পরিবার পিষ্ট হয়ে গেছে। এমন কোন ষড়যন্ত্র নাই যা আওয়ামী লীগ করে নাই। বিএনপি সর্বদা অংশগ্রহণ মূলক নির্বাচনের যৌতিক দাবী করে আসছিল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মাহফুজার রহমান, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, কিশোরগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম, কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মাহমুদুল হক টিপু,যুগ্ম আহবায়ক ওবায়দুর রহমান,সদর বিএনপির সাধারণ সম্পাদক মিনারুল ইসলাম, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাছুম বিল্লাহ, তাঁতী দলের সদস্য সচিব রহিদুল ইসলাম, উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা বেগম, সাধারণ সম্পাদক রোকসানা হক, রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল মান্নন, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সকল সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ সহ শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।
