শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার




মোঃ সোহাগ হাসান

কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে, 


নীলফামারীর কিশোরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম আজাদ ওরফে বাবুল (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব। 


মঙ্গলবার (৬মে) সন্ধ্যায় র‍্যাবের মিডিয়া বিভাগের  সিনিয়র সহকারী পরিচালক বিল্পব কুমার গোম্বামীর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বাবুল উপজেলার সিঙ্গেরগাড়ী জুম্মাপাড়া এলাকার মৃত কলিম উদ্দিনের ছেলে।


প্রেস বিজ্ঞপ্তি সূ্ত্রে জানা যায়, গত ১৯ এপ্রিল অভিযুক্ত যুবক ভুক্তভোগী কিশোরীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এতে বিষয়টি জানাজানি হলে সেই যুবক পালিয়ে গেলে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে র‍্যাব অভিযান চালিয়ে বাবুলকে নীলফামারীর সদর চড়াইখোলা এলাকা থেকে গ্রেফতার করেন। 


এবিষয়ে কিশোরগঞ্জ থানা অফিসার ইনছার্জ আশরাফুল ইসলাম বলেন,কিশোরগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছিল। র‍্যাব অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছেন। এবিষয়ে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।

এলাকার খবর