শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারীতে বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

 



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:


নীলফামারীতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কনসালটেশন কমিটি কতৃক সুপারিশকৃত অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় দ্রুত জাতীয়করণ বাস্তবায়নের লক্ষ্যে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ কামনায় আগামী ১৯ আগষ্ট ২০২৫ ইং রোজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় ও আলোচনা সভা নীলফামারী মশিয়ার রহমান ডিগ্রি কলেজ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 




বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে সংগঠনের সভাপতি মোঃ জাহিদুল ইসলামের সভাপতিত্বে এই আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর বিভাগ শাখা'র সংগ্রামী সাধারণত সম্পাদক জনাব ধরনী মোহন রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির রংপুর বিভাগের অর্থ সম্পাদক মোঃ রাহেনুল ইসলাম রায়হান ও

বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখা'র সন্মানিত সভাপতি জনাব মোঃ জয়নাল আবেদীন, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির নীলফামারী জেলা শাখা'র সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মোঃ মিজানুর রহমান ও সদস্য জনাব সায়েদুল ইসলাম শুভ, মোঃ এনামুল হক প্রমুখ। 


আরোও উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতির জলঢাকা উপজেলা শাখা'র সন্মানিত সভাপতি মোঃ মজিবর রহমান।


নীলফামারী জেলাসহ সারাদেশে  এখনোও ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণ করা হয়নি। ওই বিদ্যালয় গুলোতে ২৫ হাজার জন শিক্ষক বিনা বেতনে দীর্ঘদিন ধরে ১০ লক্ষ ৫০ হাজার শিক্ষার্থীকে পাঠদান করাচ্ছেন।জাতীয়করণ না করায় শিক্ষকরা অনাহারে অর্ধাহারে মানবেতর জীবন যাপন করছেন। বিদ্যালয় গুলো জাতীয়করণের জন্য বক্তারা সরকারের কাছে জোর দাবি জানান,অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।

এলাকার খবর