শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে শিশু ধর্ষকের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:


নীলফামারীর কিশোরগঞ্জে ১১ বছরের শিশু ধর্ষক ডালিমকে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থী, সচেতন মহলসহ এলাকাবাসী।



শনিবার (২৩ আগষ্টস্ট) দুপুরে বিক্ষোভ মিছিলটি চেংমারী ব্রিজ থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক (ভারপ্রাপ্ত) যুবায়ের ইবনে রুবেল, লাভলী বেগম, সমাজসেবক রফিক শাহ্, এলাকাবাসী আশরাফুল ইসলাম, দুলাল হোসেন, ইলিয়াস, ইউনুছ আলী, বানু বেগম।


বক্তারা ধর্ষকের দ্রুত গ্রেফতার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। যাতে পরবর্তীতে এমন ঘৃণিত জঘন্য কাজ করার সাহস কেউ না পায়। আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই।




এর আগে গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের একটি শিশু তার বোনের বাড়ি যাওয়ার জন্য চেংমারী ডাবল ব্রিজ স্লুইস গেটের ক্যানেলের ওপর পৌঁছে।


এ সময় হালকা বৃষ্টি পড়ায় রাস্তায় কেউ না থাকার সুবাদে মধ্য রাজিব চেংমারী গ্রামের মো. গুলের ছেলে ডালিম (৪০) ওই শিশুটিকে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে।

শিশুটিকে এলাকাবাসী উদ্ধার করে প্রথমে স্থানীয় কিশোরগঞ্জ হাসপাতালে ভর্তি করে। পরে আশংকাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন।

এলাকার খবর