কিশোরগঞ্জ থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জে সোনামণি আইডিয়াল স্কুলে সুন্দর হাতের লেখা, চিত্রাংকন কুইজ ল্যাঙ্গুয়েজ বিতর্ক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। দেশপ্রেমের শপথ নিন,দুর্নীতিকে বিদায় দিন,এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের মাঝে সততা ও নৈতিকতা চর্চা ছড়িয়ে লক্ষ্যে উপজেলার সোনামণি আইডিয়াল স্কুলের প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কে নিয়ে এ বিতর্ক প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী সোনামণি আইডিয়াল স্কুলের প্রধান পরিচালক মোঃ আলী আকবারের উদ্যোগে এবং শিক্ষকদের সহযোগিতায় সুন্দর হাতের লেখা,চিত্রাংকন কুইস-কুইস ল্যাঙ্গুয়েস ক্লাস ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে।
বিতর্ক প্রতিযোগিতায় প্রথম রাউন্ডে সোনামণি আইডিয়াল স্কুলের ক্লাস তৃতীয় ও চতুর্থ এবং পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
সোনামণি আইডিয়াল স্কুলের পরিচালক মোঃ আলী আকবারের সভাপতির বক্তব্যে তিনি বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যত। দেশকে দুর্নীতিমুক্ত করতে হলে প্রথমে শিক্ষার্থীদেরকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সুনাগরিক হিসেবে গড়তে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে নীতি নৈতিকতা বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রিপোর্টারস ইউনিটির সভাপতি মোঃ আব্দুল মান্নান।সোনামণি আইডিয়াল স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন, মোঃ তারেক ইসলাম প্রধান শিক্ষক, হিমেল রানা সহকারী শিক্ষক, সিনিয়র শিক্ষিকা মোছাঃ নুরানি বেগমসহ আরও অনেক শিক্ষকবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
পরে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী হয়েছেন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা।
