মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
এসএসসি ও সমমান পরীক্ষায় ১ শত ৭৯ জন জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিয়েছেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের জন্য এমন উদ্যোগ নেয়া হয়।
আয়োজনের প্রধান অতিথি হিসাবে নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কিশোরগঞ্জ উপজেলাবাসীর মুখ উজ্জ্বল করেছো। তাই উপজেলা প্রশাসন সুনাম ধরে রাখতে ও তোমাদের কাঙ্ক্ষিত সাফল্যের প্রতি সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করেছে। তোমরাই বাংলাদেশের ভবিষ্যৎ।
উপজেলা পরিষদ হলরুমে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ট্রেইনার রায়হানের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফ উজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এবিএম সারোয়ার রাব্বী,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রায়হান উদ্দিন, ওসি তদন্ত আব্দুল কুদ্দুস, অ্যাকাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ।আরো বক্তব্য রাখেন প্রধান শিক্ষক গোলাম আজম, কৃতি শিক্ষার্থী লাবিব আহসান,মুবাসসিরা তাসনিম প্রমুখ।
এ সময় সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে বৃক্ষের চারা প্রদান জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
সংবর্ধিত অনুষ্ঠানটি ওয়ার্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় আয়োজন করেন উপজেলা প্রশাসন।
