শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ৮৮পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুরি মালা নামে এক মহিলা আটক





স্টাফ রিপোর্টার:




ইয়াবার বিকল্প হিসেবে জনপ্রিয়তা পাচ্ছে ব্যাথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। আগে দেশে পাওয়া গেলেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তদারকির কারণে বর্তমানে এর উৎপাদন বন্ধ। তবে সীমান্ত গলিয়ে প্রতিবেশী দেশ ভারত থেকে আসছে এই ট্যাবলেট। এ নিয়ে উদ্বিগ্ন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 


দেশজুড়ে যখন ইয়াবার বিরুদ্ধে মাঠে আইনশৃঙ্খলা বাহিনী, তখন মাদকসেবিদের কাছে এর বিকল্প হিসেবে জনপ্রিয়তা পেয়েছে ব্যাথানাশক ট্যাবলেট ট্যাপেন্টাডল। মাদক হিসাবে নতুন ব্যবহৃত এই ট্যাবলেট সম্পর্কে আগে থেকে তেমন কোন ধারণা ছিল না আইনশৃঙ্খলা বাহিনীর।ভারত থেকে অবাধে এই ট্যাবলেট পাচার হয়ে আসছে।

নীলফামারীর কিশোরগঞ্জে নেশা জাতীয়  ট্যাবলেট ট্যাপেন্টাডল ৮৮পিসসহ নুরি মালা ৪৪ নামে এক মহিলাকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর)রাতে নিতাই ইউনিয়নের পাটারি গ্রাম থেকে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)সূত্রে জানা যায়, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে নুরি মালার মুদির দোকানে অভিযান চালানো হয়। এসময়ে তার দোকানের ক্যাশ বাক্সের টাকা রাখার জায়গায় ৮৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে নুরি মালা কে আটক করা হয় 



কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি আশরাফুল ইসলাম বলেন, গতকাল রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে নুরি মালা নামে এক মহিলাকে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ  অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তার স্বামীকেও আসামি করা হয়েছে।

এলাকার খবর