মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:
বিএনপির চেয়ারপার্সন,সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনায় দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।কিশোরগঞ্জ উপজেলা লিবায়েল ডেমোক্রেটিক পার্টি (এল,ডি,পি) শাখা'র সভাপতি নুর মোহাম্মদ সোনা।
নীলফামারীর কিশোরগঞ্জ ভেরভেড়ী চণ্ডীরবাজারে এই দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা এল,ডি,পি,শাখা'র সভাপতি হাকীম নুরুল আকরাম বসুনিয়াসহ,এলডিপির স্থানীয় নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তি সহ আপাময় সাধারণ জনতা।
দোয়া মাহফিলেরর আগে অল্প কিছু সময় আলোচনা করেন, উপস্থিত নেতৃবৃন্দ। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন বাংলাদেশের মানুষের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য কাজ করছেন। তিনি তিন তিন বারের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন। আজকে তার আশু রোগমুক্তির জন্য সকল শ্রেণির পেশার মানুষে দোয়া করেছেন।মহান আল্লাহ যেন দ্রুত তাহাকে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে নিয়ে আসেন।
