শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

সন্ত্রাসবিরোধী মামলায় কিশোরগঞ্জে ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ আটক-২



মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:


নীলফামারীর কিশোরগঞ্জে শনিবার দিবাগত রাতে পৃথক দুটি জায়গায় অভিযান চালিয়ে ওয়ার্ড যুবলীগ সভাপতিসহ সন্ত্রাসবিরোধী মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের রোববার দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।




মামলা সূত্রে জানা যায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী যুবলীগ, আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের একত্রিত করার মাষ্টার মাইন্ড হিসেবে দায়িত্ব পালন করছে। ত্রয়োদশ  জাতীয় সংসদ নির্বাচন বানচালের বড় ধরণের  ষড়যন্ত্র করাসহ দেশের মধ্যে অস্থিরিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য বিভিন্ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ তাদের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের একত্রিত করছে।গ্রেফতাররা হলেন- পুটিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগ সভাপতি ও উত্তর ভেড়ভেড়ী গ্রামের মৃত বাচান উদ্দিনের ছেলে জিয়ার রহমান (৪২) এবং উত্তর বড়ভিটা ডাঙ্গাপাড়া গ্রামের মৃত পরিতোষ কৃষ্ণের ছেলে জগদীস চন্দ্র বর্মন (৫৫)।গ্রেফতারকৃত যুবলীগ দুই নেতা দীর্ঘদিন আত্মগোপনে থাকায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে শনিবার দিবাগত রাত ১০ টার দিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।পতিত আওয়ামী লীগ সরকারের সময় সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে পুলিশ সুত্রে জানা গেছে। 




কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান সাথে কথা হলে তিনি জানান, শনিবার দিবাগত রাতে ডেভিল হান্ট অভিযানে তাদের নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।তারা দু'জন পতিত আওয়ামীলীগ সরকারের সময় যুবলীগের প্রভাব খাঁটিয়ে সাধারণ মানুষের সাথে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছে বলে অভিযোগ রয়েছে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল সৃষ্টির লক্ষ্যে আওয়ামী যুবলীগ, ও নিষিদ্ধ ছাত্রলীগ, আওয়ামীলীগের সন্ত্রাসীদের একত্রিত করছে। তাদের দু'জনকে সন্ত্রাস বিরোধী মামলায় গ্রেফতার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং অন্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

এলাকার খবর