শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ




কিশোরগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত বিতরণ


মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার:



নীলফামারীর কিশোরগঞ্জে হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। 

আজ সোমবার (০৫ জানুয়ারি) বিকালে কিশোরগঞ্জ উপজেলার ডাকবাংলো মাঠে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ বীর ৬৬ পদাতিক ডিভিশন রংপুর এরিয়ার উদ্যোগে ৫০জন গরীব হত দরিদ্র সুবিধা বঞ্চিত শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন সৈয়দপুর সেনানিবাসের ৭ বীর ব্যাটালিয়নের ক্যাপ্টেন মোঃ আনান ইসলাম।এসময় সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, মুসা,শফিক,সদস্যরাসহ কিশোরগঞ্জ ৬নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু, ইউ'পি সদস্যবৃন্দ সহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ  উপস্থিত ছিলেন। পর্যায়ক্রমে শীতার্তদের  কষ্ট লাগবে আরোও শীতবস্ত্র বিতরণের আশ্বাস প্রধান করেন বাংলাদেশ সেনাবাহিনী।

এলাকার খবর