কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী- ৪ (সৈয়দপুর কিশোরগঞ্জ) ধানের শীষের নির্বাচনী জনসভায় আঃলীগ ও জাপা'র ৫ ইউপি চেয়ারম্যান সহ প্রায় ১ হাজার নেতাকর্মী এলাকার উন্নয়নের স্বার্থে বিএনপিতে যোগদান করেছেন।
বৃহস্পতিবার( ৫ ফেব্রুয়ারী)সন্ধ্যা ৭ টায় নতুন টেপারহাটে গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি মো: সহিদুল ইসলামের সভাপতিত্বে স্থানীয় বিএনপি আয়েজিত নির্বাচনী জনসভায় গাড়াগ্রাম ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ও জাপা নেতা মারুফ হোসেন অন্তিক প্রায় ১ হাজার নেতাকর্মী নিয়ে বিএনপিতে যোগদান করেন। চারিদিকে ধানের শীষের জোয়ার পরিলক্ষিত হলে রণচন্ডি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের আহবায়ক মোখলেছার রহমান বিমান, নিতাই ইউনিয়নের জাপা সমর্থিত সাবেক ইউপি চেয়ারম্যান শাহিনুর আলম, মাগুড়া ইউনিয়নের সাবেক স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মাহমুদুল হাসান শিহাব, পুটিমারী ইউনিয়নের জাপা নেতা মোখলেছার রহমান ধানের শীষের বিজয়ের লক্ষে এক সাথে কাজ করার প্রত্যয় নিয়ে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপির মনোনিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার হাতে ফুল দিয়ে যোগদান করেন।
যোগদানকালে মারুফ হোসেন অন্তিক বলেন, ধানের শীষের গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামীর বাংলাদেশের তারেক রহমান প্রধানমন্ত্রী। আমরা না বুঝে ভোট প্রদান করি। সরকার একদিকে এমপি করি আরেক দিকে যার কারণে আমরা পিছিয়ে আছি। তাই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবো। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি এই আসনে ধানের শীষের বিজয় হবে।’
এ সময়সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও নীলফামারী ৪ আসনের বিএনপির প্রার্থী অধ্যক্ষ আব্দুল গফুর সরকার নির্বাচনী জনসভায় যোগদানকৃত নেতাকর্মীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সৈয়দপুর শিক্ষা নগরী গড়ার অন্যতম ভাবে কাজ করেছি।আমি এমপি নির্বাচিত হলে কিশোরগঞ্জ কে শিক্ষা নগরী হিসাবে গড়ে তুলবো।যাতে করে এলকার ছেলে মেয়েরা পান্তা ভাত খেয়ে ডিগ্রী লাভ করতে পারে। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেড় বছরে এক কোটি যুবক ও এক লক্ষ মেয়ের কর্মসংস্থানের সুযোগ হবে।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম,বিশেষ অতিথি জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, সদস্য মাসুদ রানা পাটোয়ারী, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাইদ সুজন।
আরো উপস্থিত ছিলেন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, মহিলা দল, তাতী দলের সভাপতি ও সম্পাদক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
