কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব নূর হোসেন ও তার গুন্ডাবাহিনী কর্তৃক সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা তাঁতী দলের আহবায়ক রহিদুল ইসলাম ও তার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ছেলে মোরছালিন'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ এপ্রিল) সকাল ১১ কিশোরগঞ্জে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রহিদুল ইসলাম অভিযোগ করে বলেন, আমি গত ২ এপ্রিল বৃহস্পতিবার ব্যবসায়িক কাজে তারাগঞ্জ যাওয়ার পথিপথ্যে মোটর বাইকের তেল শেষ হয়ে গেলে মোটর বাইকটি ভ্যানে করে আমার ছেলে সহ তারাগঞ্জ ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেওয়ার জন্য যাই। সিরিয়াল অনুযায়ী এবং ১ নম্বর লাইনে মোটরবাইক রাখি। পরে আমার মোটর বাইকটি ৫ নম্বর সিরিয়ালে রেখে দেয়।। সিরিয়াল মোতাবেক ৩ শত টাকার তেল দেয়। সবাইকে চাহিদা মত তেল দিলে এসময় আমিও ৫ শত টাকার তেল সরবরাহের দাবি জানালে তারাগঞ্জ উপজেলা শাখার যুবদলের সদস্য সচিব নূর হোসেন বলেন, ব্যাটা টাকার গরম দেখাাইস। তর বাড়ি কিশোরগঞ্জে সেখানে তেল নিস। এখানে তোকে তেল দেয়া যাবে না বলে নানান দুর্ব্যবহার করেন। আমি তার কাছে কারণ জানতে চাইলে তিনি সহ তার গুন্ডা বাহিনী আমার ও আমার ছেলের উপর অতর্কিত ভাবে হামলা চালায় এক পর্যায় প্যান্টের বেল্ট খুলে এলোপাথারি ভাবে বেধড়ক মারপিট করেন। যার ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আমার দলীয় পরিচয় দেয়ার পরেও ছেলে সহ আমাকে নির্মমভাবে মারপিট করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ছেলে সহ আমাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান। আমি চিকিৎসাধীন থাকায় সংবাদ সম্মেলন করতে বিলম্বিত হলো। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমি নূর হোসেনের সাংগঠনিকভাবে দৃষ্টান্তমূলক বিচারের জন্য রংপুর বিভাগীয় যুবদলের সভাপতি /সাধারণ সম্পাদক সহ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি।
