শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে অভ‍‍্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ অভিযান'র শুভ উদ্বোধন




মোঃ দেলোয়ার হোসেন


কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,



নীলফামারীর কিশোরগঞ্জে চলতি মৌসুমে অভ‍্যন্তরীণ বোরো ধান/চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করা হয়েছে।



সোমবার(১৮ মে-২৬) উপজেলা খাদ‍্য বিভাগের আয়োজনে সকাল ১১ টায় খাদ‍্য গুদামে চলতি বোরো মৌসুমে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান, আরো উপস্থিত ছিলেন উপজেলা খাদ‍্য নিয়ন্ত্রক তৌহিদুর রহমান, উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক তারিকুল হক, উপজেলা জামায়াত আমীর আব্দুর রশিদ শাহ, সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, বিশিষ্ট ব‍্যবসায়ী লুৎফর রহমান লুতু,  মিলার শাহিন ইসলাম ডালিম সহ অন‍্যান‍্য কর্মকর্তা কর্মচারী বৃন্দ।



চলতি বোরো মৌসুমে কৃষকের এ‍্যাপের মাধ‍্যমে কৃষকের নিকট হইতে ৩৬ টাকা কেজি দরে ১২০০ মেঃ টন ধান এবং রেজিষ্ট্রেশনকৃত মিল মালিকের নিকট হইতে ৪৯ টাকা কেজি দরে ১৩৭০ মেঃ টন চাল ক্রয় করবে সরকার।

এলাকার খবর