শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

কিশোরগঞ্জে ৫০ টি পরিবার পানিবন্দি



কিশোরগঞ্জে ৫০ টি পরিবার পানিবন্দি 

মোঃ সবুজ মিয়া, স্টাফ রিপোর্টার: 


নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের গদা উত্তর জুম্মাপাড়া গ্ৰামে পানি নিষ্কাশনের পথ না থাকায় অন্তত ৫০ টি পরিবার দীর্ঘদিন ধরে পানিবন্দি অবস্থায় মানবতার জীবনযাপন করছে। টানা বৃষ্টিতে ঘরবাড়ি ও আঙ্গিনা পানিতে ডুবে যাওয়ায় চুলায় রান্না করা থেকে শুরু করে দৈনন্দিন কাজকর্ম করতে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে তাদের।


গ্রামের বাসিন্দা আনোয়ারা বলেন,ঘরের মেঝেতে হাঁটু পানি। কোথায় থাকব কোথায় রান্না করবো। কিছুই বুঝে উঠতে পারছিনা।


স্থানীয়রা জানান, গদা উত্তর জুম্মাপাড়া পাড়া গ্রামে প্রায় ৫০ টি পরিবার বসবাস করে। বৃষ্টির জমে থাকা পানি বের হতে পারছে না। ফলে প্রতি বছর এই গ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়।


গ্রামবাসীর অভিযোগ, ড্রেন ও কালভার্টের অভাবে বছরজুড়ে জলাবদ্ধতার সমস্যায় ভুগতে হয় তাদের। আমরা দ্রুত ড্রেন ও কালভার্ট নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ওই গ্রামের পানিবন্দি মানুষের দুর্ভোগের বিষয়টি শুনেছি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকার খবর