শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

নীলফামারী-৪ সহ জেলা বাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছে এমপি বিলকিস ইসলাম



কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধিঃ


নীলফামারী -৪ সহ জেলা বাসীকে পবিত্র ঈদু উল আযহার শুভেচ্ছা জানালেন সংরক্ষিত মহিলা সংসদ সদস‍্য, জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিঃ সহ সভাপতি বিলকিস ইসলাম।


পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে সৈয়দপুর কিশোরগঞ্জ উপজেলা সহ নীলফামারী জেলার আপামর জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন মাননীয় সংসদ স‍দস‍্য বিলকিস ইসলাম। 



এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ত্যাগ, মহানুভবতা ও আত্মশুদ্ধির শিক্ষা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদ উল আযহা। এই ঈদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, সমৃদ্ধি ও ভ্রাতৃত্বের বন্ধন। সমাজ থেকে হিংসা-বিদ্বেষ দূর হয়ে মানবতা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হোক।


তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম‍্যান জনাব তারেক রহমান'র  পক্ষ থেকে নীলফামারী ৪ সহ জেলার সর্বস্তরের মানুষের প্রতি জানানো হচ্ছে পবিত্র ঈদ উল আযহার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।


তিনি সবার সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করেন এবং পবিত্র ঈদ উল আযহার শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হওয়ার আহ্বান জানান। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক নীলফামারীর প্রতিটি ঘরে—এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এলাকার খবর