শিরোনাম
সর্বশেষ সংবাদ লোড হচ্ছে...

পবিত্র ঈদুল আজহা'র শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের জেলা প্রতিনিধি-মোঃ সবুজ মিয়া

 



নীলফামারী থেকে, 



পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলাবাসীসহ দেশ ও দেশের বাহিরে  অবস্থানরত সকল মুসলিম উম্মাহ, সম্মানিত সাংবাদিক, সহকর্মীরাসহ  সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকা'র জেলা প্রতিনিধি ও বাংলাদেশ প্রেসক্লাব কিশোরগঞ্জ উপজেলা শাখা'র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সবুজ মিয়া।



এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আযহা ত্যাগ, ভালোবাসা, মানবতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত শিক্ষা বহন করে। এই পবিত্র উৎসব মানুষের হৃদয়ে ভ্রাতৃত্ববোধ, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার বন্ধন আরও সুদৃঢ় করে তোলে।



তিনি আরও বলেন, ঈদের আনন্দ ধনী-গরিব সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ঈদুল আযহার আদর্শ আমাদের সবার জীবনে প্রতিফলিত হোক।



এছাড়াও তিনি সকলের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন, যারা পশু কুরবানী দেবেন তারা কোরবানির পর বর্জ্যসমূহ নির্ধারিত স্থানে ফেলবেন এবং পরিবেশের ভারসাম্য ও পরিচ্ছন্নতা বজায় রাখতে বর্জ্য মাটির নিচে পুঁতে রাখার বিষয়ে সচেতন থাকবেন। পরিচ্ছন্ন পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।



শুভেচ্ছা বার্তায় তিনি দেশ ও জাতির অব্যাহত উন্নতি, সুখ-সমৃদ্ধি এবং দেশ ও দেশের বাহিরে থাকা সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করেন। পাশাপাশি পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও আনন্দ- সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।



পরিশেষে তিনি দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার সম্পাদক মহোদয় সহ সকল পাঠক, সাংবাদিক, বিজ্ঞাপনদাতা, হকার ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানান।


ঈদ মোবারক।

এলাকার খবর