মোঃ সবুজ মিয়া
কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা স্টেডিয়াম মাঠে উপজেলা বিএনপির আয়োজনে গণসংবর্ধনায় সংরক্ষিত মহিলা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম স্বপ্না বলেছেন, অনুদানের ওপর নির্ভর করে দীর্ঘদিন চলা সম্ভব নয়; স্বনির্ভর হতে হবে।
মঙ্গলবার (৫ মে) বিকেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তিনি বলেন, যারা আত্মনির্ভরশীল হতে চান, সরকার তাদের সর্বোচ্চ সহযোগিতা দেবে। সবাই সম্মিলিতভাবে কাজ করলে দেশ একদিন মাথা উঁচু করে দাঁড়াবে।
উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন-এর সভাপতিত্বে তিনি আরও বলেন, ব্যক্তিস্বার্থ নয়—জনকল্যাণমূলক কাজেই অগ্রাধিকার দিতে হবে। কোনো অনৈতিক কাজে তাকে ব্যবহার না করার আহ্বান জানিয়ে তিনি উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি ছিলেন এস এম ওবায়দুর রহমান, শাহীন আক্তার, লিটন পারভেজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন

