মোঃ দেলোয়ার হোসেন
কিশোরগঞ্জ (নীলফামারী) থেকে,
নিজ জন্মভূমি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় গণ মানুষের সংবর্ধনায় সিক্ত হয়েছেন নব-নির্বাচিত সংসদ সদস্য বিলকিস ইসলাম।
মঙ্গলবার(৫ মার্চ) বিকাল ৫ টায় কিশোরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে স্থানীয় মিনি স্টেডিয়াম মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানস্থল জন সমুদ্রে পরিনত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিয়ে গিয়ে নব-নির্বাচিত সংসদ সদস্য বিলকিল ইসলাম বলেন, আমি এই এলাকার মেয়ে আপনারা ভাল থাকলে আমিও ভাল থাকবো। মেয়েদের দায়িত্বটা আমার কাছে সবার আগে । আমি মেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো।
তিনি আর বলেন, এমপি আর দল এক সঙ্গে মেলানো যাবে না। সাংগঠনিক কাজ দল দেখবে।আমি যেহেতু সিনিয়র সহ সভাপতি সে হিসেবে আমার মতামত দল নিতে পারে। আমি এমপি হিসাবে এলাকার উন্নয়ন করবো। আমি সকল ক্ষেত্রে নাক গলাতে চাই না।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লা আল মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ.কে .এম তাজুল ইসলাম ডালিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ- সভাপতি এ্যাডঃ এসএম ওবায়দুর রহমান , জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আক্তার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ পারভেজ লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, সহ সাংগঠনিক সম্পাদক তারিকুল হক, দেলোয়ার হোসেন, উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম দুলু, ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা যুবদলে সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারন সম্পাদক আব্দুস সালাম,উপজেলা কৃষক দলের সাধারন সম্পাদক মোরশেদুল ইসলাম,উপজেলা ছাত্রদলের আহবায়ক জুনাইদ ইবনে রুবেল, সাধারণ সম্পাদক সোহেল রানা রাসেল প্রমুখ।
নেতাকর্মীর উদেশ্যে বিলকিস ইসলাম আরো বলেন, আমি খুব বেশি পপুলার হতে চাই না। আবার আপনারা আামাকে ঝড়ে ফেলে দেন সেটাও চাই না। আমার দ্বারা ভাল কাজ করান , ব্যক্তি স্বার্থে কোন কাজ করাবেন না। আর একটা কথা আমাকে অন্ধকারে রেখে কোন কাজ করবেন না।
