শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ২০২৭ খ্রিষ্টাব্দের এসএসসি পরীক্ষার তারিখ নিয়ে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করেই একটা সিদ্ধান্ত নেয়া হয়েছিলো। ফের প্রয়োজনে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনায় বসা হবে। আলোচনার মধ্য দিয়েই সব হবে।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষা এক মাস পেছালে কোচিং মালিকদের লাভ ৩৫০ কোটি টাকা
মঙ্গলবার (২ জুন) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সভা শেষে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী আরো বলেন, আমরা এসএসসি পরীক্ষা নিয়ে পাবলিক ওপেনিয়ন নিতে আবার বসতে পারি। রোজার কারণে একমাস এগিয়ে আসছে এ পরীক্ষা। তা না হলে আমরা তো চেয়েছিলাম ফেব্রুয়ারির লাস্ট উইকে করতে। ফেব্রুয়ারির সাত তারিখে শেষ হবে রোজার জন্য। তা না হলে তো রোজার পরে চলে যায়। এখন আবার সবাই বলছে রোজার পরে শেষ করতে। এটা তো আলোচনার মধ্য দিয়েই সব হবে।
আরো পড়ুন: এসএসসি পরীক্ষা একমাস পেছানোর বিপক্ষে ৬২ শতাংশ
ড. মিলন বলেন, আমরা তো স্টেক হোল্ডারের সঙ্গে আলোচনা করেই কাজ করছি। সবার ওপেনিয়ন নিয়েই কাজ করছি। এডুকেশন মিনিস্ট্রির সঙ্গে সবাই ইনভলভড।
তিনি বলেন, পাবলিক ওপিনিয়ন, ছাত্রছাত্রীদের কালিকুলাম- সিলেবাসতো কাভার হতে হবে। উইথআউট সিলেবাস কাভার তো এক্সাম হতে পারে না। এসএসসি পরীক্ষার সিলেবাস কাভার হচ্ছিলো কিনা। এখন শুধু রোজার কারণে একমাস এগিয়ে আসছে। এখন স্টেক হোল্ডাররা যা মনে করেন। তারা এতোদিন মনে করেছেন রোজার আগে হোক। আমরা একটা সিদ্ধান্ত নিয়ে রুটিনও করেছি। আবার এখন আলোচনা শুনছি।
শিক্ষাসহ সব খবর সবার আগে জানতে দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিয়োগুলো মিস করতে না চাইলে এখনই দৈনিক আমাদের বার্তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিয়োগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে।
